• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

৭০ লাখ টাকায় গাড়ি কিনলেন কৌশানি

নিজস্ব প্রতিদেক / ৩৩২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কলকাতার এই প্রজন্মের নায়িকা কৌশানি মুখার্জি। আত্মপ্রকাশ করেছেন সবে ছয় বছর। এরইমধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন। কলকাতার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও।

তবে কৌশানি মনে করেন, ২০২১ সালটি তার জন্য শুভ বছর ছিল না। তার জীবনের সবচেয়ে বাজে বছর হিসেবে এটাকে আখ্যায়িত করেছেন। কেননা এই বছরেই তিনি হারিয়েছেন মাকে। গত ২৯ অক্টোবর তার মা মারা যান।

মৃত মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন কৌশানি। সেই স্বপ্ন হলো, একটি বিলাসবহুল গাড়ি। যেটার দাম প্রায় পৌনে এক কোটি টাকা। দামি গাড়িটি ক্রয়ের মাধ্যমে ২০২১-কে গুডবাই জানিয়েছেন নায়িকা।

শনিবার (১ জানুয়ারি) একটি শর্ট ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে সুখবরটি দেন কৌশানি। তার গাড়িটির মডেল ভলভো এস ৯০। ভারতে এ গাড়ির দাম প্রায় ৬২ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় অংকটা ছাড়িয়ে যায় ৭০ লাখের গণ্ডি।

কৌশানির এই অর্জনে আনন্দিত তার প্রেমিক-অভিনেতা বনি সেনগুপ্তও। কমেন্ট বক্সে বনি লেখেন, ‘তোমাকে নিয়ে গর্বিত বেবি’। জবাবে কৌশানি লেখেন, ‘তোমাকে পেয়ে আমিও গর্বিত’।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কৌশানির। এতে তার নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। একসঙ্গে কাজের সুবাদে তারা প্রেমে জড়িয়ে পড়েন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় তাদেরকে জুটি হতে দেখা গেছে।

কৌশানি গত বছরের শেষ দিকে বাংলাদেশে এসে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘প্রিয়া রে’। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে তার নায়ক শান্ত খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন