• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

৫ লাখ স্থানীয় মানুষকে বিশেষ সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি

নিজস্ব প্রতিদেক / ৫১১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং কক্সবাজার ডেপুটি কমিশনারের (ডিসি) অফিস আজ কক্সবাজারে এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে যৌথভাবে স্পেশাল সাপোর্ট ফর দা হোস্ট কমিউনিটি (এসএসএইচসি) বা স্থানীয় জনগণের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তা, ডব্লিউএফপি ও তার সহযোগী সংগঠনের কর্মকর্তারা এই কার্যক্রমের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

মার্চের শেষ দিকে জেলা প্রশাসকের অনুরোধে, ডব্লিউএফপি স্পেশাল সাপোর্ট ফর দা হোস্ট কমিউনিটি (এসএসএইচসি) কার্যক্রমের উদ্বোধন করে যা কক্সবাজার জেলার কোভিড-১৯ কবলিত প্রায় পাঁচ লাখেরও অধিক মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছে। কার্যক্রমটি ডিসি এবং সংশ্লিষ্ট ইউএনও দের সাথে সমন্বয়ের মাধ্যমে সাজানো হয়েছে এবং সরকারের বিদ্যমান সামাজিক সহায়তা কার্যক্রমের পরিপূরক হিসেবে ভুমিকা পালন করছে।

কার্যক্রমটির প্রথম ধাপের অংশ হিসেবে এপ্রিল ও মে মাস জুড়ে উখিয়া এবং টেকনাফের ১,২৫,০০০ মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই ধাপের সফল বাস্তবায়নের পর ডব্লিউএফপি অন্য আরও ছয়টি উপজেলার ৩,৭৫,০০০ মানুষের জন্য জুন মাস জুড়ে এই সহায়তা কার্যক্রমটি পরিচালনা করবে। যে এলাকাগুলো এই সহায়তা কার্যক্রমের অধীনে পড়বে তা হল: মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, পেকুয়া, কক্সবাজার সদর্, এবং রামু; যেখানে ডব্লিউএফপি বর্তমান সামাজিক সহায়তা কার্যক্রম বহির্ভূত অত্যন্ত হতদরিদ্র পরিবারগুলোকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, “যখন ভাইরাসের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও খাদ্য সহায়তা হুমকির মুখে, ঠিক সেই সময়ে বাংলাদেশ সরকার তাঁদের জন্য কার্যকরী সহায়তা প্রদানে অত্যন্ত তৎপর”। তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা ডব্লিউএফপিকে আমাদের সাথে পেয়েছি এই কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য।“

ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রেগান বলেন, “কোভিড-১৯ এক মহামারী যা বিশ্বব্যাপী স্বাস্থ্য, সমাজ, এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে”। তিনি আরও বলেন, “ডব্লিউএফপিতে আমরা প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আশা করি যে আমাদের এই সহায়তা কক্সবাজারের মানুষকে এই মহামারীর সময়ে সাহায্য করবে।“

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সকল উদ্যোগে ডব্লিউএফপি তার সহায়তা চালু রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন