• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

৫৮ হাজার টাকা বেতনে এনজিওতে চাকরি : কর্মস্থল কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ২৮৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
প্রতীকী ছবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের কক্সবাজারে চলমান ‘এডুকেশন কেননট ওয়েট মাল্টি-ইয়ার রিসিলিয়েন্স প্রোগ্রাম’ শীর্ষক প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। নিয়োগপ্রাপ্তীর পর মূল কাজ হবে রোহিঙ্গা প্রতিবন্ধী শিশুদের খেলাধুলা ও বিনোদন মূলক কার্যক্রম পরিচালনা করা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ইনক্লুসিভ স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : ফিজিক্যাল এডুকেশন/ স্পোর্টস/ রিহেবিলিটেশন/ সোশ্যাল সায়েন্স বা সমমান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়ঃ সন্ধিকালীন কার্যক্রম, শারীরিক অক্ষমতা, খেলাধুলা বিষয়ক কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।

এনজিও বা ডেভেলপমেন্টমূলক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। শিশু অধিকার রক্ষা, সুরক্ষা ও জেন্ডার বেস ভায়োলেন্সড সংক্রান্ত সচেতনতা বিষয়ক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবে বার্মিজ ভাষায় যোগাযোগ রক্ষায় পটু হলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫৫৬৫৪-৫৮৯৯৩ টাকা। এ ছাড়া মোবাইল বিল, ট্যুর অ্যালায়েন্স, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, গ্রাচুয়েটি ও বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে :আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ২২ জুলাই, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন