• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৩৪৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরের আওতাধীন ‘ইন্সপেক্টরেট অব ভাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট’ (আইভিএন্ডইই) বিভাগের বেসামরিক কর্মচারী মো. আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির স্টার কাবায়ের তৃতীয় তলা থেকে ঘুষের টাকাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আজ মামলাও দায়ের করা হয়েছে।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ সংস্থাটির সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে মামলাটি দয়ের করেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা বিবরণ সূত্রে জানা যায়, সরবরাহকৃত পণ্যের প্রতিবেদন দেওয়ার জন্য আসামি আলাউদ্দিন আইভিএন্ডইই বিভাগের এক ঠিকাদারের কাছে পণ্যের দামের ২ শতাংশ হারে ঘুষ দাবি করেন। এরপর ঠিকাদারের পক্ষ থেকে এ কথা দুদককে অবহিত করা হয়।

সার্বিক নথিপত্র ও আসামির বক্তব্য যাচাই-বাছাই করে দেখা গেছে ঘুষের টাকার কিছু অংশ তিনি (আলাউদ্দিন) বিভিন্ন সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করেছেন। তার প্রমাণ দুদক এনফোর্সমেন্ট ইউনিটের হাতে রয়েছে। আজ আরেক দফায় ঘুষের ৫০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার হন আসামি আলাউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন