• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

কক্সবাজারে ৪ বছরের শিশু কে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বাড়ির পাশে প্রতিবেশীর বাসায় টেলিভিশনে কার্টুন দেখতে গিয়ে ৪ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগ উঠেছে কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকায় তারেক নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ওই শিশুকে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় তারেক। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই শিশু তার বাড়িতে গেলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

পর স্থানীয়রা তারেককে আটক করে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

অভিযুক্ত তারেক স্থানীয় ফরিদের ছেলে। ঘটনাস্থলে তারেকের সাথে কথা হলে তিনি ধর্ষণের দায় স্বীকার করে। এরআগেও দুইবার ওই শিশুকে ধর্ষণ করেছে বলে দাবী করেন তিনি।

শিশুর পরিবার ও স্থানীয়রা তারেকের কঠোর শাস্তি দাবী করেছেন।এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন