• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৪৩তম বিসিএস : প্রিলির ফল হতে পারে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিদেক / ৩৪২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট বিভাগ জোরেশোরে কাজ করছে।

এই বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ বলেন, এই মাসের মধ্যে ফল প্রকাশ হবে এটা নিশ্চিত। তবে আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের জন্য জোরেশোরে চেষ্টা করা হচ্ছে।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। খুব দ্রুত সময়ে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করেছিল পিএসসি।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। সূত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন