• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

৩ মামলায় শাহ আলীর ৭ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিদেক / ২৯০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
শাহ আলী।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া থেকে গত রোববার গ্রেপ্তার হওয়া মো. শাহ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। তবে আদালত এ বিষয়ে এখনও কোন আদেশ দেননি।

আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে আর্মড পুলিশ। আরও একটি মামালা হয়েছে অপহরণের অভিযোগে।

এপিবিএনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, শাহ আলীর বিরুদ্ধে বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। ২০১৯ সালে পুলিশের করা ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও আছে।
শাহ আলী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহর ভাই।

উখিয়া থানার পরিদর্শক তদন্ত গাজী সালাহ উদ্দিন জানিয়েছেন, তিনটি মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে ৩ মামলায় পৃথকভাবে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। শুনানীর পর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪ এপিবিএনের অধিনায়ক, পুলিশ সুপার নাইমুল হক জানান, শাহ আলীর কাছে যে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে তা আসল কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি এপিবিএন। পুলিশের তদন্তে সেটি জানা যাবে। রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে এ পর্যন্ত আরসার নাম ব্যবহার করে নানা অপকর্মের লিপ্ত ৫ শতাধিক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

গত রোববার ভোর রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শাহ আলীকে আটক করে এপিবিএন সদস্যরা।

শাহ আলীকে আটকের এপিবিএন এর সংশ্লিষ্টরা জানিয়েছিল, উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় বড় ধরণের অপরাধ সংঘটনের জন্য কতিপয় সশস্ত্র দূর্বৃত্ত অবস্থান করছিল। এই খবরে এপিবিএন এর একটি দল ড্রোনের সাহায্যে নজরদারী করে অপরাধীদের অবস্থান নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে চোখ বাধা অবস্থায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে। এসময় দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে শাহ আলীকে আটক করে। পরে তার হেফাজতে থাকা অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন