• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

২৪ ঘণ্টায় শনাক্ত ৯৬৯ জন, মৃত ১১

নিজস্ব প্রতিদেক / ১৫৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৯৬৯ জন। একই সময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ৫ জন, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে একজন করে, চট্টগ্রাম বিভাগে ২ জন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গতকাল সোমবার মারা গিয়েছিলেন ১১ জন। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ১১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৫০ জন।

গতকাল সোমবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানানো হয়েছিল ১ হাজার ৩৪ জন।

আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৬ হাজার ৬৬০ জন শনাক্ত হলেন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৩৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন