• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

১১টি বাড়ি আগুনে পুড়ে ছাই টেকনাফে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

টেকনাফে ১১টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় এ আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা সৈয়দ আকবরের ছেলে আবুল কাশেম লালুর বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ টিম এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ সময়ের মধ্যে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্তরা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন, উলুবনিয়া এলাকায় ১১টি বাড়ি পুড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন