• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

হাইকোর্টের আদেশ : কক্সবাজার ৩ আসনে মিজান সাঈদের মনোনয়ন পত্র জমা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র গ্রহন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান। হাইকোর্টের আদেশে মিজান সাঈদের মনোনয়ন গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ (৩০ নভেম্বর) বিকেল ৪ টার পর মনোনয়ন পত্র জমা না নেয়ায় উচ্চ আদালাতে যান মিজান সাঈদ। হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চে মনোনয়ন পত্র গ্রহন না করা বিষয়ে চ্যালেঞ্জ করে রিট করলে আদালত তার মনোনয়ন পত্র গ্রহন করার আদেশ দেয়।

হাইকোর্টের আদেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ১২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজান সাঈদের মনোনয়ন পত্র গ্রহন করেছেন বলে জানা গেছে। ফলে মিজান সাঈদ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী।

এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যান পার্টির আবদুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইবরাহীম। ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হলে তিনি প্রার্থী হিসেবে প্রতিক বরাদ্দ পাবেন বলে জানা গেছে। মিজান সাঈদ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন