• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

হাঁস-মুরগি নন; স্বামী-স্ত্রী দুজনেই ‘চোলাই মদ’ উদ্যোক্তা

নিজস্ব প্রতিদেক / ৫৪৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
রিনা আক্তার ও মো. তারেক।

মোর্শেদ আলম:
এবার কক্সবাজার শহরের পূর্ব মোহাজের পাড়া এলাকার আলোচিত চোলাই মদ ব্যবসায়ী মো. তারেক ও তার স্ত্রী রিনা আক্তার নিজেদের উদ্যোক্তা সাজিয়েছেন। এই দম্পত্তির মদ ব্যবসার বিষয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ার কয়েকদিন পর একটি অনলাইন নিউজ পোর্টালে নিজেদের হাঁস-মুরগির উদ্যোক্তা দাবি করে প্রতিবাদ প্রকাশ করেন। নিজেদের এমন উদ্যোক্তা দাবি করাই পূর্ব মোহাজের পাড়া এলাকায় হাস্যকরে পরিণত হয়েছে। সবার সামনে প্রকাশ্যে চোলাই মদ ব্যবসায়ীরা নিজেদের অপকর্ম আড়াল করতে এমন মিথ্যা কল্পকাহিনী সাজিয়েও চালিয়ে যাচ্ছে মদের ব্যবসা। নিজেদের উদ্যোক্তা দাবি করলেও এলাকার তথ্য মতে তারা চোলাই মদের উদ্যোক্তা। প্রতিদিন তারা গোলদিঘীর পাড় এলাকায় চোলাই মদ আনলোড করে যাচ্ছে একটি ছোট মাইক্রোবাসে করে। এমনকি তাদের মালিকানাধীন গাড়ি থেকে চোলাই মদ বের করার সিসি টিভির ফুটেজও সংগ্রহে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে- গত দুই বছর ধরে নাইক্ষ্যংছড়ি থেকে এনে কক্সবাজার শহরে চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ১০নং ওয়ার্ডের পূর্ব মোহাজের পাড়া এলাকার মো. তারেক। তারেক হাসপাতাল সড়ক এলাকার শাহ আলমের ছেলে। নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকার আবুল নামে একব্যক্তি থেকে চোলাই মদ ক্রয় করেন তারেক। সোনাইছড়ি থেকে সিএনজি টেক্সী যোগে প্রতিদিন ভোরে প্রায় ১২০ লিটার চোলাই মদ কক্সবাজার শহরে প্রবেশ করান তারেক। এমনকি অনেক সময় প্রশাসনের চোখ এড়াতে গভীররাতেও মদ আনেন তারেক। চোলাই মদ গুলো অনেক সময় সিএনজি টেক্সী থেকে বৈদ্যঘোনার প্রবেশমূখে রাখাইন পাড়ায় বিক্রি করে দেন আবার নিজ ঘর পূর্ব মোহাজের পাড়ায়ও মজুদ রাখেন। অনেক সময় এসব মদের লেনদেন করেন তারেকের স্ত্রী রিনা আক্তার। কয়েকজন মদ ব্যবসায়ীর সাথে রিনা আক্তারের কথোপকথনের তথ্যও পাওয়া গেছে। এভাবে স্বামী-স্ত্রীর যৌথ মদের ব্যবসা চলছে প্রকাশ্যে।

একটি সূত্রে জানা গেছে- তারেক ও রিনা আক্তারের মদ পরিবহণ ও সহযোগি হিসেবে রয়েছে খালেক ও রহিম উল্লাহ নামে দুই ব্যক্তি। তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় চোলাই মদ সরবরাহ দিয়ে আসছে তারা। এছাড়া তাদের সহযোগি রয়েছে ভিক্কি, আবু তাহের, আলু রুবেল, সোহেল ও আব্দুল্লাহ ওরফে তুবুল্লাহ। এসব সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন ধরে গোলদিঘীর পাড় ও বৈদ্যঘোনা এলাকায় চোলাই মদের জমজমাট ব্যবসা চালাচ্ছে স্বামী-স্ত্রী।

গত ১১ ডিসেম্বর ‘ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমে ‘কক্সবাজারে সহযোগি নিয়ে স্বামী-স্ত্রী’র মদ ব্যবসা: হুমকি দেখান শ্রমিকলীগের’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদে পূর্ব মোহাজের পাড়া এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই তথ্যবহুল সংবাদের প্রশংসা করে ধন্যবাদও জানান। সংবাদ প্রকাশিত হওয়ার পরপরে বেকায়দায় পড়ে যান মো. তারেক ও তার স্ত্রী রিনা আক্তার।

তারা মদ কারবারের সত্য ঘটনা গুলো ভিন্নখাতে প্রভাবিত করতে সংবাদ সম্মেলনের নাটক সাজিয়ে প্রতিবাদ জানান একটি অনলাইন নিউজ পোর্টালে।

সেখানে উল্লেখ করা হয়েছে- রিনা আক্তার ও তার স্বামী তারেক মুরগি ও কবুতরসহ বিভিন্ন পশুর ফার্ম করে সৎ উপায়ে কোন রকম দিনাদিপাত করছে। তাদের স্বাভাবিক সৎ জীবন যাপনকে ব্যাহত করার জন্যই এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেইক আইডি থেকে প্রচার করা হচ্ছে।
রিনা আক্তার নিজেই দাবি করেন- আমি বা আমার পরিবারের যদি কেউ মাদক কারবারি, কিংবা সন্ত্রাসী, অথবা রাজনৈতিক দলের নাম দিয়ে অনৈতিক কর্মকান্ড, চাঁদাবাজি বা কাউকে হয়রানি করে থাকি তাহলে তদন্ত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি থাকবে না।

রিনা আক্তারের এমন নাটকীয় প্রতিবাদের বিষয়ে কয়েকজন এলাকাবাসী বলেন- যারা প্রতিবাদ ছাপিয়েছে তারা যদি এলাকাবাসীর কাছে খবর নিত তাহলে; মিথ্যা প্রতিবাদ প্রকাশ করতো না। রিনা আক্তারের বাড়িতে হাঁস মুরগি আছে; কিন্তু কত গুলো। বেশি হলে ১০ থেকে ১৫টি হাঁস মুরগি ও কবুতর রয়েছে। এমন হাঁস মুরগি শখের বসে প্রায় মানুষের বাড়িতে থাকে। এছাড়া তাদের আর কোন পশুর ফার্ম নেই। পুরো পূর্ব মোহাজের পাড়াবাসী অবগত তারা চোলাই মদের ব্যবসায়ে সরাসরি জড়িত। মদ ব্যবসা ছাড়া তাদের আর কোন চাকরি বা ব্যবসা নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী একটু তদন্ত করলে সব কিছুর প্রমাণ পাবে। এমনটি তাদের সদ্য কেনা ছোট মাইক্রোবাসটি নজরদারীতে রাখলেই হবে। নাইক্ষ্যংছড়ি থেকে চোলাই মদ বহনের জন্য মাইক্রোবাসটি কেনা হয়েছে।

পূর্ব মোহাজের পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন- তারেক ও তার স্ত্রী রিনা আক্তার মদের ব্যবসা করছে কয়েক বছর ধরে। পুরো এলাকাবাসী অবগত রয়েছে তাদের এসব অবৈধ ব্যবসা নিয়ে। প্রায় সময় সিএনজি টেক্সী যোগে চোলাই মদ নিয়ে আসে তাদের বাড়িতে। বাড়িতে রাখে মদের মজুদ। অনেকেই তাদের বাড়িতে মদ খেতে আসে। তবে বেশির ভাগ মদ বিভিন্ন রাখাইন পাড়ায় বিক্রি করে দেন। বিষয় গুলো এলাকাবাসীর কাছে পরিষ্কার। সবার জানে তারা এলাকায় মদ ঢুকান। এলাকাবাসী বাধা দিলেও তারা কারো কথা শুনে না। তারেকের স্ত্রী রিনা আক্তারের দাপটে কেউ কথাও বলতে চাই না।

পূর্ব মোহাজের পাড়া এলাকার একব্যক্তি জানান, তারেক ও তার স্ত্রী রিনা আক্তারের এই অবৈধ ব্যবসা বন্ধ করতে অনেক চেষ্টা করেছিল সমাজ কমিটি। কিন্তু বন্ধ করতে পারেনি কেউ। তারেক অনেক সময় কৃষকলীগের নেতা আবার শ্রমিকলীগের নেতা পরিচয় দিয়ে হুমকি দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন