• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

স্বীকে শ্বাসরোধ ও শিশু কন্যাকে পানিতে চুবিয়ে হত্যা করে জেবিন দেব

নিজস্ব প্রতিদেক / ৯৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

জয়নাল উদ্দিন:
গেল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ৩ সন্তান এবং স্বামীসহ কক্সবাজারে বেড়াতে আসে চট্টগ্রামের বাশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের বাসিন্দা সুমা দেব নামে এক নারী। কিন্তু গত শুক্রবার সুমা দেবকে শ্বাসরোধ করে এবং ৮ মাসের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী জেবিন দেব। স্ত্রী ও এক শিশু সন্তানকে হত্যা করে সাথে নিয়ে যায় অপর দুই সন্তান। ঘটনার ২৪ ঘন্টা না পেরোতে চট্টগ্রামে বাকলিয়ায় পুলিশের জালে আটক হয় ঘাতক জেবিন দেব।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন- ঘটনার পরপর জেবিন দেবকে আটক করার নিমিত্তে কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে কক্সবাজার সদর মডেল থানার একটি চৌকস টিম বাকলিয়া থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে জেবিন দেবকে চট্টগ্রাম নতুন ব্রীজ থেকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্ত্রী সুমা দেবকে শ্বাসরোধ করে এবং ৮ মাসের সন্তান অনামিকা দেবকে পানিতে চুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেন। তবে এখনো হত্যার মূল কারণ কি তা উদ্ঘাটনা করা সম্ভব হয়নি। এখনো তাকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের অনেক গুলো কারণ থাকতে পারে। দ্রুত সময়ের মধ্যে সঠিক কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। হত্যাকান্ডের সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য তাদের সন্তান ১১ বছরের দীপান্বিতা দেব ও ৮ বছরের জিতু দেব পুলিশের হেফাজতে রয়েছে।
একটি সূত্রে জানা গেছে- জেবিন দেব একজন প্রবাসী। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট ছিলেন। এ কারনে লেগে থাকত দিনের পর দিন ঝগড়া। গেল ৫ তারিখ বিদেশ থেকে এসেই খুনের নীল নকশা তৈরী করে জেবিন দেব। তারই ফলশ্রুতিতে কক্সবাজারে বেড়াতে এসে এ খুনের ঘটনা ঘটায়। জেবিন দেব এবং সুমা দেব ২০০৯ সালে পারিবারিকভাবে তাদের দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাংসারিক জীবনে তাদের ৩ সন্তান ১১ বছরের দীপান্বিতা দেব, ৮ বছরের জিতু দেব এবং ৮ মাসের অনামিকা দেব ( বর্তমানে নিহত) রয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারী ঘাতক জেবিন দেব বিদেশে চলে যাবার কথা ছিল।

হোটেল সী আলিফের জেনারেল ম্যানেজার ইসমাইল জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন তারা। ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। ১৭ ফেব্রুয়ারী তাদের রুম ছাড়ার কথা ছিল। সেই হিসেবে সকাল সাড়ে ১১ টায় কর্মচারী শাখাওয়াত ওই রুমে গিয়ে দেখেন স্ত্রী ও এক শিশুর মরদেহ পড়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন