• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে খুলবে হাফিজিয়া মাদ্রাসা

নিজস্ব প্রতিদেক / ৬৮৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদ্রাসা বা হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা বা হিফজখানার কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় বিভাগ) মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসা বা হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবশ্যিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু হাফিজিয়া মাদ্রাসা বা হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি দিয়েছে।

এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রঃ বাংলা নিঊজ

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
আসা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন