• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে হোটেল-মোটেল চালু হচ্ছে, প্রস্তুতি চূড়ান্ত!

নিজস্ব প্রতিদেক / ৭৩৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

সুজিৎ নন্দীঃ

সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। স্বাস্থ্য বিধি মেনে কিভাবে করোনাভাইরাসের সময়ে ব্যবসা চলবে তার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিলেই আমরা ব্যবসা চালু করব। শুধু রমজান ও ঈদ মৌসুমে দেশের হোটেল ট্যুরিজম খাত ৫শ’ কোটি টাকার ব্যবসা হারিয়েছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) বলছে, অ্যাভিয়েশন খাত ছাড়া শুধু হোটেল-রিসোর্টসহ পর্যটনের বিভিন্ন ব্যবসায় এ বছর এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৭৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। রিসোর্ট ও হোটেল ব্যবসায়ীরা জানান, আমাদের ক্ষতি এর চেয়েও বেশি হয়েছে।

প্রতি বছর ঈদের পরদিন থেকে পর্যটকে ভরপুর হয়ে উঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার। চলে পুরোদমে ব্যবসা। কিন্তু এবার বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে সেটি আর হয়ে উঠেনি।

কক্সবাজারের হোটেল ও রিসোর্ট ব্যবসায়িরা জানান, প্রায় আড়াই মাস ধরে লকডাউনের কবলে পড়েছে পর্যটন শিল্প। এতে বেকার হয়েছে অন্তত ৩৫ হাজারের বেশী শ্রমিক। চরম লোকসানে পড়েছে হোটেল-রিসোর্ট ও পর্যটন সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়িরা।

একাধিক হোটেল ব্যবসায়ির সঙ্গে ফোনে যোগাযোগ করলে জানান, এমন পরিস্থিতিতে এ শিল্পকে ধরে রাখতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে হোটেল মালিকরা। ব্যবসা চালু হলে পর্যটকের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আচরণ করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইড লাইন অনুসারে রিসোর্ট ও হোটেল পরিচালনা পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। তারা আরো বলেন, করোনাকালে সব ধরনের গাইড লাইন মেনে সরকারের নির্দেশে সীমিত পরিসরে হলেও ব্যবসা খুলতে চান রিসোর্ট ও হোটেল মালিকরা।

বর্তমানে তালাবদ্ধ প্রায় পাঁচ শতাধিক হোটেল-মোটেল রিসোর্ট। জনমানব শূন্য হয়ে পড়েছে মেরিনড্রাইভ সড়কটিও। কলাতলী-মেরিনড্রাইভ হোটেল মালিক সমিতির নেতা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর সকল প্রস্তুতি নিয়ে সীমিত পরিসরে হলেও হোটেল-মোটেল রিসোর্ট চালুর সিদ্ধান্ত নেয়া হোক। অন্যথায় বড় ধরণের বিপর্যয়ে পড়বে এ শিল্প। যা কাটিয়ে উঠা খুবই কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন