• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কর্মস্থল কক্সবাজার : উন্নয়ন সংস্থায় চাকরি

নিজস্ব প্রতিদেক / ২৪২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
প্রতীকী ছবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
স্পেনভিত্তিক উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এডুকো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজার প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মিল অফিসার। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যা বা সমমান বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে।

জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত তিন থেকে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাইল্ড প্রোটেকশন, এডুকেশন, জেন্ডার অ্যান্ড ইয়ুথ অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিকেশন, এডুকেশন অ্যান্ড ইসিডি সম্পর্কিত প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এসপিএসএস, কোবো সফটওয়্যারের কাজ জানতে হবে। রিসার্চ টুল, এমএস অফিস, ডেটা অ্যানালাইসিসের কাজ জানতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৭,১৭৯ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া মোবাইল বিল ও ইনস্যুরেন্স সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে বিডি জবসের মাধ্যমের।

আবেদনের শেষ সময়: ১ জুন, ২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন