• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সোনারপাড়ায় জসিমের ত্রাণ সহায়তা অব্যাহত, আরও ১০০ পরিবার পেল খাবার সামগ্রী

নিজস্ব প্রতিদেক / ১৫২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

তরুণ উদ্যোক্তা এইচ এম জসিম উদ্দিনের উদ্যোগে তাঁর নিজ এলাকা উখিয়ার সোনার পাড়ার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। সর্বশেষ আরও শতাধিক পরিবারের মাঝে দ্বিতীয় পর্বে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

১৫ এপ্রিল বুধবার সকাল ৯ টায় এসব ত্রাণ সামগ্রী প্যাকেট করে দুপুর ১২ টায় সোনারপাড়ার তিনটি গ্রামে পৃথকভাবে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের কর্মীদের নিয়ে সামাজিক অবস্থানের দূরত্ব নিশ্চিত করে তালিকাভুক্ত প্রত্যেকটা পরিবারে পৌঁছে দিয়েছেন।

ইতোপূর্বেও তিনি তাঁর ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার ১৫ শত পরিবারে মিশ্র খাবার বিতরণ করেছিলেন।

এ বিষয়ে তরুণ উদ্যোক্তা জসীম উদ্দিন বলেন, আমাদের গ্রামের যেসব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার করোনা পরিস্থিতিতে আর্থিক এবং খাদ্যের সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কথা বিবেচনা করে আমি কিছুদিন আগেও একবার ত্রাণ বিতরণ করেছিলাম। আর আজকে আবারো সাধ্যমত প্রায় ১ শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, নিজ নিজ জায়গা থেকে যদি বিত্তবান লোকেরা এগিয়ে আসেন তাহলে কোনো অঞ্চলের মানুষ এমন কঠিন পরিস্থিতিতেও কষ্ট ভোগ করবে না। তাই তিনি সব বিত্তবানদের অস্বচ্ছলদের প্রতি সদয় হওয়ার বিনীত অনুরোধ জানান।

খাদ্য সামগ্রী পেয়ে নূর নাহার বেগম জানান, “করোনার এমন পরিস্থিতিতে আমরা খুবই কষ্টে দিনাতিপাত করছিলাম। এমন সময়ে জসিমের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। যারা ত্রাণ পেয়েছি অন্তত কিছুদিন খাদ্যের অভাবে আমাদের আর কষ্ট পেতে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন