• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সুগন্ধা পয়েন্টে উন্মুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা মাছ : প্রশাসনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিদেক / ৩০২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ মে, ২০২২
কক্সবাজার সুগন্ধা পয়েন্টে উন্মুক্ত পরিবেশে ভাজা মাছের দোকানে এসিল্যান্ডের অভিযান।

আরফাতুল মজিদ:
সামনে বড় রাস্তা আর পিছনে উন্মুক্ত নালা। রাস্তা ও নালার মাঝখানের ফুটপাতে ভ্রাম্যমাণ ভাজা মাছের দোকান। উন্মুক্ত জায়গা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা এসব খাবার খাচ্ছেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট ও সাংস্কৃতিক পয়েন্টে প্রায় ৭০টি লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ দোকানে ভাজা মাছ ইচ্ছামতো দামে বিক্রির অভিযোগ রয়েছে।

এমন অভিযোগ রোববার (৮ মে) সন্ধ্যায় অভিযান চালান সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) ছৈয়দ মুরাদ ইসলাম। এসময় প্রায় ৭০টি মতো ভাজা মাছের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়।

সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের দিকে গিয়ে দেখা গেল, সড়কের প্রবেশমুখে ভ্যানগাড়িতে ভাজা মাছ ও কাঁকড়া বিক্রি হচ্ছে। ভ্যানগাড়িতে সাজিয়ে রাখা হয়েছে লইট্যা, চিংড়ি, পোপা, মাইট্যা, লবস্টার, কাঁকড়া, কালোচান্দা, টেকচান্দা, রাঙাচকি ও মাইট্যাসহ হরেক রকমের ভাজা মাছ। কাঁচা মাছের ওপর হলুদমিশ্রিত ময়দার প্রলেপ দিয়ে ভাজলে মচমচে দেখায় এসব মাছ। ভ্যানগাড়ি ঘিরে এসব ভাজা মাছ খাচ্ছেন বিপুলসংখ্যক পর্যটক। এসব ভ্যানগাড়ির পাশেই রয়েছে জলাবদ্ধতা ও নালা। নোংরা পরিবেশে মাছি ও মশার উৎপাত সবসময়। এসময় জায়গায় ৭০টি মতো ভ্রাম্যমান ভ্যানের দোকানে বিক্রি হচ্ছে ভাজা মাছ।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) সৈয়দ মুরাদ ইসলাম বলেন- ফুটপাতে ভ্রাম্যমান দোকান গুলোর কোন বৈধতা নেই। প্রায় সময় দোকান গুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করে চলে যাওয়ার পর ফের তারা আবারও বসে।

কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন- রাস্তা ও নালার পাশে উন্মুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা মাছ গুলো বিক্রি করা হচ্ছে। প্রায় পর্যটক এসব খাচ্ছেন। এসব অভিযোগে রোববার (৮ মে) সন্ধ্যায় অস্বাস্থ্যকর পরিবেশের ভ্রাম্যমান দোকান গুলো উচ্ছেদ করা হয়েছে। নিয়মিত এসব উচ্ছেদ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন