• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সেন্টমার্টিনের প্রতিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ ক্যাম্পইন সম্পন্ন

নিজস্ব প্রতিদেক / ৩৫৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউএনইপি) ও বিশ্ব স্কাউট সংস্থার পরিবেশ বিষয়ক প্রোগ্রাম “প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ-এর” অংশ হিসেবে প্রবালসমৃদ্ব সামুদ্রিক দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও প্রতিবেশ সুরক্ষায় ক্যাম্পইন সম্পন্ন হয়েছে।

স্থানীয় জনগন ও পর্যটকদের সচেতন করার জন্য ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিশেষ ক্যাম্পইন বাস্তবায়ন করেছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা রোভারের রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের পরিবেশ প্রকল্প ও “টুয়ার্ড সাসটেইনেবল সাসটেইনেবিলিটি প্রজেক্টে” এর সদস্য বৃন্দ।

গ্রুপ সম্পাদক মো. আওলাদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পইনে অংশগ্রহণ করেন ঢাকা জেলা রোভারের সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট মো. রাকিব হাসান শিপু ও রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্য নাজমুস সাকিব তন্ময়, কাজী হাবিবুল ইসলাম, রবিউল ইসলাম, তৌসিফ হীমাদ্র (রাজু), মাজহারুল ইসলাম ফাহিম, জাহিদ হাসান হাসিব ও মেহেদী হাসান সাকিব।

গ্রুপের সভাপতি এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব মো. আবু নাসার উদ্দিন বলেন, সরকার বাংলাদেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক কাজ করে যাচ্ছে, যা বিশ্ব দরবারে রোল মডেল। এছাড়াও এই ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে নিদিষ্ট স্থানে প্লাস্টিক দ্রব্য ও বর্জ্য ফেলার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার অনুরোধ করেন।

ক্যাম্পেইনের আওতায় সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বাস্তবায়ন ও সচেতনতা কার্যক্রম, স্থানীয় জনগন ও ব্যবসায়ীদের মাঝে প্লাস্টিকের দূষনের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মাঝে গার্বেজ ব্যাগ বিতরণ; বীচ সংলগ্ন হোটেলসমূহে রাতে আলো ও আগুন জ্বালানো, সৈকতে ফানুস উড়ানো, মাইক বাজানো ও উচ্চস্বরে গান-বাজনা করা নিষেধ; বীচে মটরসাইকেল ও বাইসাইকেল চালানো নিষেধ ইত্যাদি বিষয়ে নিরিৎসাহিতকরণ।

পর্যটকদের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট- ব্যানার প্রদর্শন, জাহাজ জেটিতে পর্যটকদের মাঝে সচেতনতা সৃষ্টি, জাহাজে পর্যটকদের সচেতনতার বার্তা ঘোষনা করা, বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার স্থাপনসহ সর্বোপরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিধিনিষেধ স্থানীয় জনগন ও পর্যটকদের মাঝে অবহিতকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন