• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সুগন্ধা পয়েন্টে রাতে কোটি টাকার সরকারি জমিতে দোকান নির্মাণ : দিনে উচ্ছেদ

নিজস্ব প্রতিদেক / ৩২৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
সুগন্ধা পয়েন্টে সরকারি জমিতে দোকান উচ্ছেদ করেন সদর এসিল্যান্ড।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে কোটি টাকার সরকারি জমিতে রাতারাতি দোকানঘর নির্মাণ করেছে কয়েকজন দখলবাজ। রাতারাতি দোকান করে সাজিয়ে দেন শুটকির ব্যবসাও। কয়েকজন স্থানীয় নেতাকে ১০ লাখ টাকা দিয়ে এই দোকান ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান চালান কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ( পর্যটন) সৈয়দ মুরাদ ইসলাম। রোববার (৮ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রায় চারটি দোকান উচ্ছেদ করেন। এতে দখলমুক্ত হয় সরকারি কয়েক কোটি টাকা মূল্যের জমি।

স্থানীয় সূত্রে জানা গেছে- প্রায় দুই বছর আগে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে সরকারি জমি থেকে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করেছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। এরপর থেকে ওই জায়গায় আর দোকান নির্মাণ করা হয়নি। সম্প্রতি সময়ে উচ্ছেদকৃত ওই জায়গায় দোকান তৈরির চেষ্টা চালান কয়েকজন ব্যক্তি। এর ধারাবাহিকতায় শনিবার (৭ মে ) রাতে মুফিজ ও শামসু নামে দুই ব্যক্তি চারটি দোকান নির্মাণ করেন। স্থানীয় কয়েকজন নেতাকে ১০ লাখ টাকা দিয়ে এই দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। রাতারাতি দোকান নির্মাণ করে রোববার সকাল থেকে শুটকি ব্যবসা শুরু করেন মুফিজ ও শামসু।

এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ( পর্যটন) সৈয়দ মুরাদ ইসলাম বলেন- চক্রটি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি জমিতে ফের দোকান নির্মাণ করতে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতারাতি কয়েকটি দোকানঘর নির্মাণ করেন কয়েকজন ব্যক্তি। রোববার (৮ মে) সন্ধ্যায় এসব দোকান উচ্ছেদ করা হয়।

কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন- এর আগেও বেশ কয়েকবার তারা দোকান নির্মাণের চেষ্টা করেছিল। তখনও উচ্ছেদ করা হয়েছিল। সরকারি কোটি টাকা মূল্যের এসব জমি দখল করে স্থাপনা নির্মাণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন