• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা

নিজস্ব প্রতিদেক / ৫৩৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনা পরিস্থিতিতে সরকারি দফতরগুলো সীমিত আকারে খুললেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কার্যক্রম। তবে এখন সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে। এ লক্ষ্যে ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত হবে। প্রতিষ্ঠান সীমিত আকারে খোলার অনুমোদন দেয়া হয়েছে।

তবে অসুস্থ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন