• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সিমলার নিষিদ্ধ সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক!

নিজস্ব প্রতিদেক / ৩৭৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা এটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করে। পরবর্তীতে পরিচালক সিনেমাটি ইউটিউবে মুক্তি দেন।

গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় সিনেমাটি। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক দেখে ফেলেছেন সিনেমাটি।

এই অর্জনে উচ্ছ্বসিত পরিচালক রুবেল আনুশ। তিনি বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার সিনেমাটিকে ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন। যা আমার জন্য প্রেরণার। এতো দ্রুত এতো ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস যোগাচ্ছে।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এছাড়াও আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স। সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন