• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সালাহকে হটিয়ে আফ্রিকার বর্ষসেরা মানে

নিজস্ব প্রতিদেক / ২৮০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
ফুটবলার সাদিও মানে

দু’জনেই লিভারপুলের অন্যতম সেরা তারকা। ক্লাবে দু’জনের জুটিটাও দারুণ জমে। আবার দু’জনই আফ্রিকান। কয়েক বছর ধরে এই অঞ্চলের সেরা হওয়ার লড়াইটাও হয়ে আসছে মোহামেদ সালাহ ও সাদিও মানের মধ্যে। আগের দুই আসরে মানেকে পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মিসরের সালাহ। এবার তাকে হটিয়ে ২০১৯ সালের সেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের সেনেগাল তারকা মানে। 

গোল ডটকমের প্রতিবেদন বলছে, মঙ্গলবার মিসরে কনফেডারেশন অব আফ্রিকান (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে মানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ৪৭৭ পয়েন্ট পেয়ে এ পুরস্কারটি জিতেন সেনেগালের এ উইঙ্গার। দ্বিতীয় হওয়া সালাহ ৩২৫ এবং তৃতীয় হওয়া ম্যানচেস্টার সিটির আলেজিয়ার রিয়াদ মাহরেজ পেয়েছেন ২৬৭ পয়েন্ট। ২০১৬ সালে আফ্রিকান বর্ষসেরা হয়েছিলেন মাহরেজ।

মিসরের এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন, ব্রাজিলের কাফু ছাড়াও আফ্রিকার ডিওফ, আহমেদ হাসান ও রাবাহর মতো তারকা ফুটবলাররা। ২০০১ সালে এল হাদি ডিওফের পর সেনেগালের দ্বিতীয় ফুটবলার হিসেবে আফ্রিকার সেরা এই অ্যাওয়ার্ড জিতেন ২৭ বছর বয়সী মানে, ‘এই অ্যাওয়ার্ড জিততে পেরে আমি খুবই গর্ববোধ করছি। আমার জন্য এটা অনেক বড় একটা দিন। 

গত বছর ক্লাব এবং জাতীয় দল মিলে মোট ৬১ ম্যাচে ৩৪ গোল করেছিলেন মানে। ১২টি গোলে সহায়তাও করেছিলেন। দ্বিতীয় হওয়া সালাহ ৫৫ ম্যাচে ২৬ গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছিলেন আর মাহরেজ ৪৮ ম্যাচে করেছিলেন ১৪ গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন