• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সারওয়ার বিন কাশেম র‍্যাবের গোয়েন্দা প্রধান

নিজস্ব প্রতিদেক / ৭১৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের লে. কর্নেল সারওয়ার বিন কাশেমকে গোয়েন্দা শাখার প্রধান করে অফিস আদেশ জারি করেছে বাহিনীটির মহাপরিচালক।

তিনি আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।

এলিট ফোর্সটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।

সারওয়ার বিন কাশেম এখন থেকে বাহিনীর গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করবেন। গত ৫ সেপ্টেম্বর তাকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

সে সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা ক্যাসিনো বিরোধী অভিযানের সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়াও জঙ্গি দমন, মাদক নির্মূল অভিযানসহ গুরুত্বপূর্ণ অপারেশনগুলোতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মেধাবী, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পরিচিতি সারওয়ার ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পান। কঠোর হাতে সন্ত্রাস দমনের পাশাপাশি মানবিক কর্মকর্তা হিসেবেও বেশ সুনাম রয়েছে এই গোয়েন্দা প্রধানের। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা)।

অন্যদিকে একই আদেশে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আর র‌্যাব-২ এর অধিনায়কের দায়িত্বে আসছেন লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। বর্তমানে তিনি র‌্যাব-১১ এর অধিনায়কের দায়িত্বে আছেন।

সূত্র: বার্তা২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন