• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সাধ্যের মধ্যে মিলবে ‘লাল বাহাদুর’

নিজস্ব প্রতিদেক / ৪৭৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

মোহাম্মদ ফরিদ:

কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে খামারিরা। করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন চালু করেছে অনলাইন হাট। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে বসবে গুটি কয়েক বাজার। তবে সব ঝামেলা এড়াতে অনেকেই সরাসরি খামারির বাড়ি থেকে গরু নেয়ার পরিকল্পনা করছে। এতে মিলছে কাঙ্খিত স্বাস্থ্যবান কোরবানির পশু।

সদর উপজেলার খুরুস্কুল খুলিয়া পাড়ার খামারি নুরুল আবছার। দুই বছর ধরে অতি-যত্নে পালন করেছেন একটি দেশী গরু। ষাঁড় প্রজাতির গরুটি দেখলে মনজুড়িয়ে যায়। আদর করে তার নাম রাখা হয়েছে ‘লাল বাহাদুর’। স্বাস্থ্যবান প্রায় আড়াই মণ ওজনের গরুটির দাম হাকা হয়েছে ৮০ হাজার টাকা। তাই এদিক ওদিক না দৌঁড়ে সহজেই সাধ্যের মধ্যে মিলতে পারে লাল বাহাদুরের মালিকানা।

খামারি নুরুল আবছার বলেন, কোরবানি হাটে বিক্রির উদ্দেশ্যে গরুটি কেনা হয়েছে। দুই বছর নিবিড় পরিচর্যায় তাকে এই পর্যায়ে আনা হয়েছে। গরুটির পেছনে অনেক খরচ হয়েছে। চাহিদা মোতাবেক দাম না পেলে গুণতে হবে লোকসান।

নুরুল আবছারের ন্যায় আশপাশে আরও অনেক খামারি কোরবানিতে বিক্রির জন্য গরু পালন করেছেন। এখন প্রহর গুণছেন ভাল দামে বিক্রির। তারা সবাই করোনা নিয়ে আশানুরূপ দাম না পাওয়ার আশঙ্কা করছেন।

বাংলাদেশ সময় ১৪৪১ ঘণ্টা, ৮ জুলাই ২০২০

এমএফ/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন