• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সাদ্দাম হোসেন আটক: বস্তায় মিলল ১ লাখ ৬০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ৬১০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
উখিয়ায় ইয়াবাসহ সাদ্দাম হোসেন আটক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। ধৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের পুত্র মো. সাদ্দাম হোসেন।

এসময় ওই এলাকার আব্দুর রহিমের পুত্র মো. সাইফুল ইসলাম ও বদিউর রহমানের পুত্র মো. রফিক মিয়া পালিয়ে যায়।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপি’র বিজিবি সদস্যরা জানতে পারে ইয়াবা চোরাকারবারী মায়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজাপালংয়ের দরগাহবিলের ঠান্ডামিয়ার বাগান এলাকায় অভিযান চালালে ইয়াবা চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা একজন কে আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানান, আটক সাদ্দাম হোসেনের হাতে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন