• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সাকিবের পরিবর্তে দলে মুরাদ, যা বললেন প্রধান নির্বাচক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর দিন তিনেক আগে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। মূলত নিরাপত্তাজনিত কারণে আগের স্কোয়াডে থাকা সাকিব আল হাসানের দেশে আসা হচ্ছে না। সে কারণেই তার পরিবর্তে প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে অনিভিষিক্ত বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদকে। পরে বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজ্ঞতা ব্যাট ও বল হাতে তার যে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের।’

এরপর মুরাদকে দলে নেওয়ার কারণও জানান লিপু, ‘হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে।’

এর আগেও গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

তরুণ এই বাঁ-হাতি স্পিনারের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৩০ ম্যাচে ১৩৬টি উইকেট শিকার করেছেন তিনি। তবে এবারও তার জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হবে। কারণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে। ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন