• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত

সাংবাদিক রুবেলের উপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিদেক / ৪৯৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টিভি’র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) আয়োজিত মানববন্ধন থেকে আগামী ২ দিনের মধ্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কক্সবাজার পৌরসভা চত্ত্বরে সিবিইউজের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিতে ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আয়াছুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুছ রানা, জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট তাপস রক্ষিত, পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু, সংগঠণের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক নজিবুল ইসলাম ও বিশ্বজিত সেন।

সংহতি জানান, পৌর আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ, ওয়াহিদ মুরাদ সুমন, মেজবাহ উদ্দিন প্রমুখ। গত ৫ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলা পরিষদের সামনে রুবেলের উপর এ হামলার ঘটে ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন