• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অফ দ্যা ম্যাচ উখিয়ার রিপা

নিজস্ব প্রতিদেক / ৩১৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলল বাংলাদেশের নারী ফুটবলাররা। আজ বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলার তারা। ৮০ মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আনাই মুঘিনি।

পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য আক্রমণ করেও গোল পাচ্ছিল না। ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। শাহেদা আক্তার রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করে বল। আর সঙ্গে সঙ্গেই নেচে ওঠে কমলাপুর স্টেডিয়ামের দর্শকরা।

টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা উখিয়ার গর্ব শাহিদা আক্তার রিপা।ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচও তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন