• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সরকার পতনের অংক কষছে জনগন – ছাত্র ইউনিয়ন

নিজস্ব প্রতিদেক / ৪১২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি :

লেখক মুশতাক আহমেদ হত্যাকারী রাষ্ট্র, ডিজিটাল নিরাপত্তা অাইন বাতিল কর, গ্রেফতারকৃত ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর সংসদের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহীদ সুভাষ ফরহাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

শহর ছাত্র ইউনিয়নের সভাপতি মুক্তাদিল জয়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি অন্তিক চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক শুভজিৎ রুদ্র, সাংগঠনিক সম্পাদক তনয় দাশ, শহর সংসদের সাধারণ সম্পাদক নিলয় দাশ,সাংগঠনিক সম্পাদক প্লবক বড়ুয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। লেখক মুশতাক আহমেদের মৃত্যু রাষ্ট্রীয় সন্ত্রাস ও স্বৈরাচারী ব্যবস্থার প্রতিফলন। কিন্তুু জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বৈরাচার কে প্রতিরোধ এখন সময়ের দাবী।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন