• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সমুদ্র সৈকতে বর্জ্য পরিষ্কার করলো ‘প্লাস্টিক ব্যাংক বাংলাদেশ’ এর স্বেচ্ছাসেবীরা

নিজস্ব প্রতিদেক / ৪৯০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করেছে প্লাস্টিক ব্যাংলাদেশের পরিবেশকর্মী দল। এতে কক্সবাজারের অন্যতম পরিবেশবাদী প্রতিষ্টান যা প্লাস্টিক পুনঃব্যবহার কেন্দ্রের একটি দল অংশ নেয়।

বুধবার সকালে ৯টায় নাজিরারটেক বীচ পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান জেলা জেলা প্রশাসনের নির্দেশনায় কাজ শুরু করা হয়।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে ‘প্লাস্টিক ব্যাংক বাংলাদেশ’ কে দায়িত্ব দেওয়া হয় সৈকতের শেষ সীমানা নাজিরারটেক।

প্লাস্টিক ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃশাকির আলমের দিক নির্দেশনায় ম্যানেজমেন্ট অফিসার রুবেলের নেতৃত্বে তার টিম বুধবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। এটি শেষ হয় দুপুর ১ টার দিকে।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রোমেনা আক্তার প্রধান নির্বাহী মোঃ শাকির আলম , ব্যবস্থ্যাপনা অফিসার রুবেল ধর, রিসোর্স ডেবেলোপম্যন্ট অফিসার মোঃশামসুদ্দুহা স্বামী সোশ্যাল এক্টিভ সহকারী সমন্বয়ক মোঃ জুয়েল ও সদস্য আমির উদ্দিন,তানিম প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্লাস্টিক ব্যাংক বাংলাদেশের পরিবেশকর্মী দলকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন