বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও এক নারীকে গণধর্ষণের প্রধান আসামী আশিকুর ইসলাম গত ৮ ডিসেম্বর কারাগার থেকে জামিন নিয়ে বের হয়েছে। এরআগে ৭ নভেম্বর ছিনতাই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৭টি মামলার এই আসামীকে ৮ ডিসেম্বর জামিন নিয়ে বের হতে সহযোগিতা করেছেন সাত্তার ও রোজিনা দম্পতি। রোজিনা ও সাত্তার কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকার বাসিন্দা এবং আলোচিত মাদক কারবারি বলে জানা গেছে। আশিক শহরের বাহারছড়া এলাকার মৃত করিমের ছেলে।
অনুসন্ধানে জানা গেছে- শহরের গাড়ির মাঠ এলাকার আলোচিত মাদক কারবারি হিসেবে পরিচিত রয়েছে রোজিনা ও সাত্তার। স্বামী-স্ত্রী মিলেই দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। রোজিনার ঘরেই বসে নিয়মিত মাদক সেবনের আসর। রোজিনার স্বামী সাত্তারও একজন মাদক সেবনকারী। সেই সুবাদে রোজিনার বাড়িতে যাতায়ত রয়েছে মাদক কারবারি ও সেবনকারীদের।
রোজিনার পাশের প্রতিবেশিরা জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ে জড়িত। তাদের বিষয়ে পুরো এলাকাবাসী অবগত রয়েছে। তাদের বিভিন্ন জায়গায় খুচরা মাদক বিক্রি করে। ঘর থেকেও মাদক কারবারিরা কিনে নিয়ে যায় ইয়াবা। প্রতিরাতে তাদের বাড়িতে বসে মাদক সেবনকারীদের আড্ডা। বাহারছড়ার সন্ত্রাসী আশিকও রোজিনার বাড়িতে নিয়মিত যাতায়ত।
একটি সূত্রে জানা গেছে- মাদক কারবারের মাধ্যমে আশিকের সাথে সর্ম্পক হয় রোজিনার। এমনকি রোজিনার স্বামী সাত্তারের বাড়ি আশিকের এলাকা বাহারছড়ায়। সেসুবাদে তারা আগে থেকেই পরিচিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মাদকের সর্ম্পক গড়ে উঠে। সর্বশেষ ৭ নভেম্বর ছিনতাই মামলায় আশিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে আশিককে জামিনে বের করতে দৌড়ঝাপ শুরু করে রোজিনা ও তার স্বামী সাত্তার। রোজিনা ও সাত্তারকে সহযোগি করেন রাসেল নামে একব্যক্তি। তাদের সহযোগিতায় সর্বশেষ ৮ ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন আশিক।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছে- সন্ত্রাসী আশিকুল ইসলামের এই বেপরোয়া জীবন-যাপনের পিছনে হাত রয়েছে রাসেল নামে একব্যক্তির। শহরের বিভিন্ন অপর্কমে তদবির করে আশিককে ছাড়িয়ে নিত রাসেল। এমন অনেক তথ্যও রয়েছে আশিককে ছাড়িয়ে নিতে রাসেলের বিরুদ্ধে। এছাড়া গাড়ির মাঠ এলাকার সাত্তার ও রোজিনা নামে এক দম্পত্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে আশিককে আশ্রয়দাতা হিসেবে। সাত্তার ও রোজিনাও চিহ্নিত মাদক কারবারি। যার কারণে আশিকের সাথে তাদের ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে। ৮ ডিসেম্বর আশিককে জামিনে বের করে আনেন সাত্তার ও রোজিনা।
সম্প্রতি সময়ে গাড়ির মাঠ এলাকার মাদক কারবারি রোজিনার স্বামী সাত্তার বলেন- আমি ইয়াবা ব্যবসা করিনা। তবে ইয়াবা সেবন করি। হয়ত কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ আমি ও আমার স্ত্রী সুদের ব্যবসা করি তাই।