• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সচেতন হলেই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে

নিজস্ব প্রতিদেক / ৩২০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কোভিড পরবর্তী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের জন্য সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

তিনি বলেন, পুষ্টি বিষয়ে সকল জনগণ বিশেষ করে তরুণরা সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে। জেলার জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগাতে হবে। পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি, পুষ্টিসম্মত জীবনযাপন অনুশীলন ও কর্মসূচিতে তরুণদেরকে সম্পৃক্ত করতে পারলে পুষ্টিসমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব হবে।

বুধবার বেলা ১২ টায় বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা Action Against Hunger এসিএফের প্রতিনিধিদলের সাথে সাক্ষাতকালে জেলার বর্তমান স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা সহ কোভিড পরবর্তী সমস্যা সমাধান ও চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন দিকসমূহের উপর গুরুত্ব অারোপ করেন।

এসময় এসিএফের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক মাহাদী মোহাম্মদ বলেন, এসিএফ রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, খাদ্য সুরক্ষা ও পুষ্টি সেবা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দীর্ঘদিন কাজ করছে এসিএফ। সরকার পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এসিএফ বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ পালন করছে। এসিএফ ও কক্সবাজার জেলা প্রশাসনের সমন্বিত কর্ম প্রচেষ্টা অাগামীতে জেলার খাদ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালন করবে।

প্রান্তিক জনগোষ্ঠীর আয়ের পথকে প্রশস্ত করা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির কর্মসূচিকে আরও শক্তিশালী করতে খাদ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা পালনে এসিএফ জেলাব্যাপী কর্মকান্ড পরিচালনা করছে বলে জানান, এসিএফের ডেপুটি ফিল্ড কো অর্ডিনেটর ইফতেখার আহমেদ খান।

এসময় উপস্থিত ছিলেন এসিএফের সিনিয়র অফিসার ( অপারেশন) হিল্লোল দাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন