• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের ফাহিমুর রহমানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আকুতি জানালেন ছাত্রদল কর্মী নজরুল ইসলাম ইতিহাসের প্রথম ৩ প্যানেল : কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবরে ছাত্রনেতা এনামুল হকের খোলা চিঠি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে : এনসিপি বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমির নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ফেরত চাইবে বিএনপি সরকার, হাসিনাকে কি দেবে ভারত? টেকনাফে ৫ লাখ পিস ইয়াবা জব্দ

সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাচার-অনিয়মের সঙ্গে জড়িত সকল সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর।

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। কিন্তু দুঃখজনকভাবে অনেকের মধ্যে এই মাসকে ঘিরে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায়।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে এ মাসকে অতিরিক্ত মুনাফার সময় হিসেবে বিবেচনা না করতে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

ক্ষুদ্র, মাঝারি ও বড়—সব ধরনের ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ‘সহজ ও স্পষ্ট’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত—এ বিষয়ে আপনাদের পরামর্শ ও অভিযোগ শুনতে সরকার প্রস্তুত।’

তিনি আরও বলেন, ক্রেতা, বিক্রেতা, গ্রহীতা—এই সরকার সকলেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ। মঙ্গলবার তিনি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে বুধবার দিনের শুরুতে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন