• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সংকট নিরসনে জবি ছাত্রলীগের ৫ দফা

নিজস্ব প্রতিদেক / ৩৮৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিক ৫ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। করোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট নিরসনে গঠিত কমিটির কাছে এই দাবি পেশ করেন ছাত্রলীগের নেতারা।

ছাত্রলীগের দাবিসমূহ হলো, তড়িৎ ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে নিজ নিজ বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান করতে হবে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত আর্থিক বৃত্তি নির্ধারণ করতে হবে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে করোনা সংকটকালীন সময়ে বাসা ভাড়া কমানোর ব্যবস্থা করে এক মাসের ভিতর বাসার মালিক বরাবর চিঠি পাঠাতে হবে, যে সকল শিক্ষার্থী সমস্যার কারণে বাসা ছেড়ে দিচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক সপ্তাহের ভিতরে নিজ নিজ বিভাগে রাখার ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ক্যাম্পাসে করোনা ভাইরাস পরীক্ষাগার এবং সার্বক্ষণিক ডাক্তার ও বিনামূল্যে ঔষধ সরবরাহসহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, ছাত্রী বোনদের জন্য নির্মিত একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দিতে হবে।

শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রতিটি নেতাকর্মী দিন-রাত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিজেদের জীবন বাজি রেখে মানবিক ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু যৌক্তিক ও মৌলিক দাবি জানাচ্ছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত শিক্ষার্থীদের সংকট নিরসনে ব্যবস্থা নিবে।

সূত্র: যুগান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন