• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শ্রমিক নেতা মাওলানা আলমগীর আর নেই: সোমবার সকাল ১১টায় জানাযা

নিজস্ব প্রতিদেক / ৪০৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
মাওলানা মুহাম্মদ আলমগীর

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহসভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।

রবিবার (১০ অক্টোবর) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ (১১ অক্টোবর) সোমবার সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে জানিয়েছেন মরহুমের বড় ছেলে আমিনুল কবির।

মাওলানা মুহাম্মদ আলমগীর কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৬) বছর। পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগসহ নানা রোগে ভোগছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমির ফজলুল কাদের, নায়েবে আমির আবদুল্লাহ আল ফারুক, সেক্রেটারী রিয়াজ মুহাম্মদ শাকিল প্রমূখ। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মাওঃ আলমগীর জেলার একজন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রাজ্ঞ রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন ও শ্রমিকনেতা হিসেবে দেশ, জাতি ও ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামী শ্রমনীতির প্রচার-প্রসারে এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে মাওঃ আলমগীর অসামান্য অবদান রেখেছেন। দরিদ্র ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তিনি আমৃত্যু ভূমিকা রেখে গেছেন। একজন জনপ্রিয় শ্রমিক নেতার পাশাপাশি সারা জীবন ইলমে দ্বীনের খেদমত ও ওয়াজ-নসীহতের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারে নিয়োজিত ছিলেন। তার ইন্তেকালে শ্রমিক আন্দোলন এক সম্ভাবনাময়ী নেতাকে হারালো এবং শ্রমজীবি মানুষ হারাল একজন উত্তম অভিভাবক।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন