• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিতে যুবলীগের ভুমিকা গুরুত্বপুর্ণ- এমপি আশেক

নিজস্ব প্রতিদেক / ৮২২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
মহেশখালীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন আশেক উল্লাহ রফিক এমপি।

প্রেস বিজ্ঞপ্তি

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করে এগিয়ে নিতে যুবলীগকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। দেশের যুব সমাজকে জাতি গঠনের কাজে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। যুবলীগ এখন দেশের একটি বৃহৎ সংগঠন। স্বৈরাচার বিরোধীসহ যেকোন আন্দোলনে যুবলীগ গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছে। আশাকরি মহেশখালীর যুবলীগও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিতে আরো জোরালোভাবে সম্পৃক্ত হবে।

তিনি গতকাল মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তরে যুবলীগের ৪৮তম প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। দিনব্যাপী কর্মসূচী অনুযায়ি সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়, এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মহেশখালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে খৎমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। বিকাল ৩টায় বর্নাঢ্য র‌্যালী শেষে বিকাল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম।

যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল ও সেলিম উল্লাহ সেলিম এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান বিএ, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, সহ-সভাপতি মাষ্টর লিয়াকত আলী, সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সম্পাদক মাষ্টার রুহুল আমিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, তথ্য ও গবেষনা সম্পাদক প্রনব দে, উপ প্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম,

মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোশারফা জান্নাত, মাতারবাড়ী আওয়ামী লীগের সভাপতি জিএম ছমিউদ্দিন, হোয়ানক আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাফর আলম জফুর, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার এনামুল করিম, ধলঘাট আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উল্লাহ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আব্দুশ শুক্কুর, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সদস্য মোজাম্মেল হক বাহাদূর, আজিজুল হাসান রনি, আব্দুর রহমান, নাজির হোসেন মঞ্জু, সাদ্দাম হোসন, জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের আহবায়ক মোঃ মামুন, যুগ্ম আহবায়ক নেওয়াজ কামাল, মাতারবাড়ী যুবলীগের সভাপতি শেখ কাসেম, সাধারন সম্পাদক আল কুদ্দুস মাহমুদ, কালারমারছড়া যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআব্বাস,

হোয়ানক যুবলীগের সভাপতি খোরশেদ আলম খুশী, সাধারন সম্পাদক মিজানুর রহমান, শাপলাপুর যুবলীগের সভাপতি সামিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবু ছিদ্দিক, ছোট মহেশখালী যুবলীগের সভাপতি এড.মনির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হেফায়েত উল্লাহ, বড় মহেশখালী যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক বেলাল হোসেন, কুতুবজুম যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার, সাধারন সম্পাদক মোজাম্মেল হক ,অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন