• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

শুটিং অবসরে ছবি আঁকলেন ভাবনা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

অভিনয়ের পাশাপাশি চিত্রকর্মের শখ রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। ব্যস্ত আছেন নতুন চলচ্চিত্রের কাজে। এর ফাঁকেই সেরে ফেললেন নতুন চিত্রাঙ্কন। জানান, ক্রিয়েটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখতেই এগুলো করেন তিনি।

নাট্য পরিচালক রায়হান খান পরিচালিত প্রথম সিনেমা ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ছবিতে পায়েল চরিত্রে দেখা যাবে ভাবনাকে।

চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এখন শুধু এতটুকুই বলতে পারি, আমার অভিনীত অন্য সিনেমার থেকে চরিত্রটি আলাদা হবে। নতুন আমাকে খুঁজে পাবেন দর্শক। যদিও আমার অভিনীত সিনেমার চরিত্রগুলো একটার সঙ্গে অন্যটার মিল নেই।’

শুধু ছবির কাজেই নিজেকে ব্যস্ত রাখেননি ভাবনা। এরমাঝে এঁকে ফেলেছেন দুটি ছবিও। তার কথায়, ‘এই সিনেমার শুটিংয়ের মাঝেও বাসায় ফিরে ২টি ছবি এঁকেছি। নিজেকে ব্যস্ত রাখতেই ক্রিয়েটিভ কাজগুলো করি।’

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে ভাবনা অভিনীত ২টি সিনেমা। এরমধ্যে একটি হলো, হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ এবং অন্যটি শুদ্ধমান চৈতন্যর ‘দামপাড়া’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন