• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ক্যাম্পে আল-ইয়াকিনের শীর্ষ নেতা অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৮৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
সন্ত্রাসী আবু বক্বর গ্রেফতার।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

রবিবার(১৭ জুলাই) ভোরে গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ’র নেতৃত্বে ক্যাম্প-৮ ইস্ট এর বি-৭৪ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ আবু বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির(৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন,” গ্রেফতার রোহিঙ্গা মনির ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতকারী এবং সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিম হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান তিনি।”

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন