• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

শিরোপার মঞ্চে ফ্রান্সের একাদশে থাকতে পারেন যারা

নিজস্ব প্রতিদেক / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এখন ফ্রান্স। শিরোপা ধরে রাখতে কিলিয়ান এমবাপে-অলিভিয়ার জিরুডদের পেরোতে হবে আর এক ধাপ। রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফাইনালের আগে দুঃসংবাদ ফ্রান্সের ক্যাম্পে। ক্যামেল ভাইরাস হানা দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে। অসুস্থতার কারণে সেমিফাইনালে খেলেননি ডায়োট উপাকেমানো ও আদ্রিয়েন র‍্যাবিয়ট। এবার ভাইরাসটি বিস্তার লাভ করেছে কিংসলে কোম্যান, রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোন্তের শরীরেও। তাতে ফাইনালের দল সাজানো নিয়ে ভাবনায় পড়েছেন দিদিয়ের দেশম।

পাঁচজনের অসুস্থতায় কোচ দেশমের কপালে চিন্তার ভাঁজ দেখা গেলেও র‍্যাবিয়ট ও উপাকেমানো শনিবার পুরো অনুশীলন করে স্বস্তি ফেরান। কোম্যান, ভারানে ও কোনাতেকেও দেখা গেছে ঘাম ঝরাতে। মানে পাঁচজনই মোটামুটি সুস্থ।

তবে ফাইনালের আগে স্ট্রাইকার অলিভিয়ার জিরুডের হাঁটুর চোট সত্যিই ভাবাচ্ছে দলকে। আসরে চার গোল করে ও কিলিয়ান এমবাপেকে তার সেরাটা বের করে আনতে সহায়তা করেছেন তিনি। দেশের শীর্ষ গোলদাতাকে না পেলে শক্তিমত্তায় খানিকটা পিছিয়ে পড়া স্বাভাবিক।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ:
উগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টনি  গ্রিজম্যান, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুড, কিলিয়ান এমবাপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন