• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করতে হবে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি

নিজস্ব প্রতিদেক / ৩৭৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। ক্লাস নেওয়ার আগে এ কর্মসূচি পালন করতে হবে।

শ্রেণিতে যেদিন যে শিক্ষার্থীদের ক্লাস থাকবে সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে। আগামী জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অনুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি গ্রহণ করার ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়।

চিঠিতে জানানো হয়েছে, গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন’ সংক্রান্ত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে যেদিন যে শ্রেণির পাঠদান থাকবে সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন