• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

শহরে মাদ্রাসা ছাত্রী অপহরণের চেষ্টা, আহত-৪

নিজস্ব প্রতিদেক / ৬৮৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়াপাড়া এলাকায় দাখিল শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ওই ছাত্রীকে অপহরণকারীর কবল থেকে রক্ষা করতে গিয়ে মা-ভাই-খালাসহ ৪ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ৮ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মাদ্রাসা ছাত্রীর মা আয়েশা বেগম জানান, তার ১৬ বছর বয়সী মেয়ে মোবারেকা আক্তার কক্সবাজার আর্দশ মহিলা কামিল মাদ্রাসায় দাখিল শ্রেনীতে পড়াশুনা করে। কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়াপাড়া এলাকার আবুল কালামের বখাটে পুত্র হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরে আসা-যাওয়ার পথে তার মেয়েকে নানা ধরণের কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণের হুমকিও দিয়ে আসছিল।

গতকাল সকাল ১১ টার দিকে তারা মা-ভাই-খালা-নানা-নানীসহ টমটম যোগে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে হুমায়ুন কবির, ফয়সাল ও মনিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকৃতির অস্ত্রধারী লোক গাড়ির গতিরোধ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবারেকাকে অপহরণের চেষ্টা চালায়। মোবারেকাকে অপহরণে বাঁধা দিলে অপহরণকারীরা মোবারেকা, মোবারেকার ভাই মিসবাহ উদ্দিন, খালা রুমা আক্তার, মা আয়েশা বেগমকে মারধর করে হত্যার চেষ্টা চালায়।

এসময় তারা আহত হন। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে অপহরণকারীরা মোবারেকার মা, ভাই ও খালার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, দুই ভরি ওজনের র্স্বণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আবুল কালামের পুত্র হুমায়ুন কবির, মোঃ বাদশার পুত্র মোঃ ফয়সাল ও চুইংগুইল্যার পুত্র মোঃ মনিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারের বাদি আয়েশা বেগম জানান, থানায় এজাহার দায়ের করায় সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে শুধু অপহরণ নয়, পরিবারের সকল সদস্যকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। এদিকে এলাকাবাসী এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রæত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন