• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

শপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিদেক / ৩৬৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক
শপথ নিলেন কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।”

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্য ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন