• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

লোহাগাড়া থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার : রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

জয়নাল উদ্দিন: / ৭২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া থেকে অপহৃত শিশুকে তিন দিন পর কক্সবাজারের আবাসিক কটেজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ আল মিনহাজ (৭) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাগান পাড়ার ফরিদুল আলমের ছেলে। গ্রেপ্তার মোহাম্মদ নুর (২১) উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শাহ আলমের ছেলে।

পুলিশের কাছে করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিববারের বরাত দিয়ে পুলিশ সুপার বলেছেন, দেড় থেকে দুই মাস আগে মোহাম্মদ নুর রামু উপজেলার স্থানীয় বাসিন্দা পরিচয়ে শাহ আলমের মালিকানাধীন মুরগির খামারে চাকরি নেন। কাজের সুবাধে মালিকের পরিবারের লোকজন ও শিশু আব্দুল্লাহ আল মিনহাজের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে মোহাম্মদ নুরের রোহিঙ্গা পরিচয় জানতে পারেন মুরগি খামারের মালিক। এ নিয়ে গত ৭ ডিসেম্বর মালিক শাহ আলম চাকরি বাবদ সব লেনদেন পরিশোধ করে তাকে ছাঁটাই করেন। পরদিন ৮ ডিসেম্বর সকালে মোহাম্মদ নুর মালিকের বাড়িতে রাখা জামা-কাপড় নিতে আসেন। এ সময় তিনি মালিকের ছেলে আব্দুল্লাহ আল মিনহাজকে ট্রেন দেখানোর কথা বলে ফুসলিয়ে নিয়ে যান। পরে শিশুটিকে নিয়ে মোহাম্মদ নুর কক্সবাজার চলে আসেন।

তিনি বলেন, শিশু আব্দুল্লাহ আল মিনহাজকে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে এ ব্যাপারে চুনতি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ শিশুর বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে গত ৮ ডিসেম্বর রাতে মিনহাজের বাবা ফরিদুল আলমকে মোবাইল ফোনে কল দিয়ে মোহাম্মদ নুর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা দুই দফায় ৪০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করেন। খবরটি কক্সবাজার জেলা পুলিশ অবহিত হওয়ার পর অভিযান শুরু করে।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, রোববার (১০ ডিসেম্বর) রাতে অপহৃত শিশুসহ ঘটনায় জড়িত যুবক কক্সবাজার শহরের আবাসিক কটেজ প্রিন্স রিসোর্টে অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণে জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া শিশুকে স্বজনদের কাছে এবং গ্রেপ্তার যুবককে লোহাগাড়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন