• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

লুসাইলে আর্জেন্টিনার গর্জন

নিজস্ব প্রতিদেক / ২০৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি আসনের স্টেডিয়াম লুসাইল। ৮০ হাজার ধারণ ক্ষমতা থাকলেও মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে ৮৮ হাজারও হয়েছে। আজ রোববার ফাইনালে সেই সংখ্যার কাছাকাছি হওয়ার কথা।

লুসাইল স্টেডিয়ামের গ্যালারির যেদিকে চোখ যায় সেখানেই আর্জেন্টিনার জার্সি না হয় পতাকা। লুসাইল স্টেডিয়াম যেন আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স। খেলা শুরুর সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের গান। পুরো স্টেডিয়াম তাদের দখলে।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের সমর্থক খুব কম৷ ফ্রান্সের গোলপোস্টের পেছনেই মূলত তাদের অবস্থান। ফ্রান্সের সমর্থকরা এখন পর্যন্ত নিশ্চুপ।

ব্রাজিল এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ব্রাজিলের সমর্থকদের অনেকে টিকেট কেটেছিলেন ফাইনালের৷ প্রিয় দল ফাইনালে না ওঠলেও কয়েকজন ব্রাজিলের জার্সি পড়েই খেলা দেখতে এসেছেন। আবার অনেকে লাতিন হিসেবে আর্জেন্টিনার জার্সিও পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন