• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

লারপাড়ায় রহমতপুর সমাজ কমিটির সেক্রেটারিকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিদেক / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
প্রতীকি ছবি।

সামাজিক বিচার শালিস শেষ করে বাড়ি ফেরার পথে জিয়াউর রহমান, শাহাব উদ্দিন ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল অস্ত্রধারী রহমতপুর সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনকে হত্যার চেষ্টা চালিয়েছে। দ্রুত পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রবেশ করে আত্মরক্ষা করেন তিনি। পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার বাস টার্মিনালের পশ্চিম লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন রহমতপুর সমাজ কমিটির সাধারণ সম্পাদক ও রহমতপুর এলাকার আবু তাহেরের পুত্র মোঃ নাছির উদ্দিন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) কক্সবাজার বাস টার্মিনালের লারপাড়া এলাকায় একটি সামাজিক বিচার কাজ শেষে জেল গেইটের রহমতপুর এলাকায় নিজের বাসায় ফিরছিলেন রহমতপুর সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন। তিনি লারপাড়া এলাকায় পৌঁছলে তার গতিরোধ করে চারদিকে ঘিরে ফেলে পশ্চিম লারপাড়া এলাকার মোহাম্মদের পুত্র জিয়াউর রহমান, সাহাব উদ্দিন ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল অস্ত্রধারী। তিনি দ্রুত পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে নাছির উদ্দীনকে বের করে হত্যার চেষ্টা চালান। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসীরা নাছির উদ্দিনকে হুমকি ধমকি অব্যাহত রাখলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

মোঃ নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের হুমকি ধমকিতে তিনি নিরাপত্তাহীন। এছাড়া উক্ত ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন