কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ ও ২২ ক্যান বিয়ারসহ বাদশা মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ এর সদস্যরা। বাদশা একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। গ্রেপ্তার বিষয়টি রোববার (২৪ জুলাই নিশ্চিত করেন র্যাব ১৫ এর সহকারি পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
র্যাব জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী লাইট হাউজপাড়া এলাকায় জনৈক বাদশা মিয়া এর বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল শুক্রবার (২২ জুলাই) রাতে উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পালানো ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। পরে জানা যায় গ্রেপ্তার ব্যক্তি বাদশা মিয়া। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচ থেকে ১১ বোতল বিদেশী মদ ও ২২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

উদ্ধার মদ ও ক্যান।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।