• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

লবনের দামও নির্ধারণ করে দেবে সরকার- কক্সবাজারে শিল্প সচিব জাকিয়া সুলতানা

নিজস্ব প্রতিদেক / ৪২৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরী করা সিন্ডিকেট ভাঙ্গা হবে। মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে চামড়ার মতো লবণের দামও নির্ধারণ করে দেওয়া হবে।

সোমবার (২২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর সম্মেলন কক্ষে লবণ চাষী ও মিল মালিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সকলের মতামত নিয়ে জাতীয় লবণ নীতিমালা করা হবে এবং লবণ চাষীদের ভর্তূকী দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এসময় বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ মোশতাক হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ লবণ মিল মালিক এসোসিয়েশনের সভাপতি নুরুল কবির, লবণ চাষী কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী ও মহেশখালীর প্রান্তিক লবণ চাষী সাজেদুল করিম।

সভায় জানানো হয়, আমদানি না হওয়ায় অনেক লবণ মিল বন্ধ হয়ে গেছে। লবণের চাহিদা হবে দ্বিগুণ সেই চাহিদা পূরণ করতে পারলে আমদানির পথ বন্ধ করা হবে। লবণের ঘাটতি হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দামও বেড়ে যেতে পারে,আবার চাষীদেরও নায্যমূল্য নিশ্চিত করতে হবে। তাই দেশের স্বার্থেই সকল সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন