• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

লন্ডনের রাস্তায় হেনস্তার শিকার সোনম

নিজস্ব প্রতিদেক / ১৭৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

উবার কিংবা ট্যাক্সিতে উঠে নারীদের প্রায়ই হেনস্তার খবর পাওয়া যায়। এবার লন্ডনের রাস্তায় বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ক্ষেত্রে ঘটেছে এ ঘটনা। 

বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় সোনম সেই ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করে লেখেন, এটা তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।

অপর এক টুইট বার্তায় সোনম লিখেছেন, ‘উবার চালক ভারসাম্যহীন ছিলেন,উনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামেচি করায় আমি ভয়ে কাঁপছিলাম।’

আরও একটি টুইটে সোনম লিখেছেন, ‘আমি অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম।তবে বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। আমার মনে হয় এই সিস্টেমটাতে অনেক আপডেট করা প্রয়োজন। না হলে এইরকম ঘটলে কিছুই করার থাকে না।’  

এরপর আরেক টুইট বার্তায় সোনম ভক্তদের উবার ব্যবহার না করে পাবলিক যানবাহন ব্যবহার করতে বলেছেন। এদিকে সোনমের এই টুইট দেখে উদ্বিগ্ন তার ভক্তরাও। অনেকেই সোনমের কাছে ঠিক কী ঘটেছে জানতে চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন