• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রয়েল টিউলিপে পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু : প্রেমিক আটক

নিজস্ব প্রতিদেক / ৪৭৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত মদপানে ভ্রমণে আসা এক তরুণীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের তারকামানের আবাসিক হোটেল রয়েল টিউলিপে আরেক তরুণী পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্বামী পরিচয় দেয়া এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কক্সবাজার শহর থেকে দূরে উখিয়ার ইনানীতে অবস্থিত তারকা হোটেল রয়েল টিউলিপ থেকে বুধবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে এই তরুণীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে রয়েল টিউলিপের নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার (১৮ মে) সকালে মারফুয়া খানম (২৩) ও নাছির উদ্দিন (২৬) নামে দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রয়েল টিউলিপে উঠেন। এরপর তারা ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র হোটেল কক্ষে রেখে সমুদ্র সৈকতে নামেন। দুপুরে খাবার শেষে নিজেদের কক্ষে অবস্থান নেন দুইজন। এর কিছুক্ষণ পর তরুণীর শ্বাসকষ্টজনিত সমস্যার কথা অবহিত করা হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সাংবাদিকের জানান, হোটেল রয়েল টিউলিপের একটি কক্ষে অবস্থান নেয়া যুবকের সঙ্গে থাকা তরুণীটি বিকেলে অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরোও বলেন, ওই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে স্বামী পরিচয় দেয়া নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমিক-প্রেমিকা বলে স্বীকারোক্তি দিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই তরুণীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে পৌঁছার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বুধবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর এক পর্যটক তরুণীর মৃত্যু হয়। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে হোটেল বিচ হলিডে-তে উঠেন ওই তরুণী। গত ১৪ মে সকালে সেখানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)। লাবণী আকতার নামে ওই তরুণীও যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন