• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

রয়েছে অস্ত্র-হত্যা মামলা: আত্মগোপন থেকে দেশ ছাড়ার পরিকল্পনা অভিকের

নিজস্ব প্রতিদেক / ৭০১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজার মোহাজের পাড়ার ছিনতাইকারি অভিক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র, হত্যা ও ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা মাথায় নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা নিয়েছে কক্সবাজার শহরের আলোচিত ছিনতাইকারি সাইফুল ইসলাম অভিক। পুলিশের খাতায়ও রয়েছে জেল ফেরত এই ছিনতাইকারির নাম। গত ১৬ আগস্ট সকালে সেজান খুনের পিছনেও ছিনতাইয়ের হাত রয়েছে অভিকের। অভিক মোবাইল ছিনতাইয়ের ঘটনায় খুন হন তার সহযোগি সেজান। সেজানও ছিল ছিনতাই গ্রুপের সদস্য। ছিনতাইয়ের পাশাপাশি থেমে নেই অভিকের মাদক কারবারও। সে কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড পূর্ব মোহাজের পাড়া এলাকার জাফর মিস্ত্রির ছেলে। তবে এই ছিনতাইকারি অভিককে খুঁজছে পুলিশ। সেজান খুনের ঘটনায় ছিনতাইকারী অভিক মামলার অন্যতম আসামী। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়। তবে তাকে কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। বিষয়টি একটি সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ৬ বছর আগে থেকেই অপরাধে জড়িয়ে পড়ে অভিক। পরিবারের মাদক ব্যবসার সূত্র ধরে অভিক হয়ে উঠেছে ছিনতাইকারি। ছিনতাইকারির আগেই অভিক নিজেকে কিশোর গ্যাংয়ে জড়িয়ে দেন। শহরের গোলদিঘীর পাড়, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মোহাজের পাড়া, বাদশা ঘোনা ও হাসপাতাল সড়ক এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা জম্ম দেন অভিক। এসব ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলাও হয়েছিল। কারাগারে ছিল বহু বছর। কারাগার থেকে বের হয়ে ফের শুরু করে তার অবৈধ কর্মকান্ড। মোহাজের পাড়া ও ঘোনার পাড়া এলাকায় ছিনতাইকারি হিসেবে অভিকের নাম খুব আলোচিত। ছিনতাইকারি অভিক হিসেবে তাকে সবাই চেনেন। প্রশাসনের তালিকায়ও এই ছিনতাইকারির নাম রয়েছে উপরের নাম্বারে।

ছিনতাইয়ের পাশাপাশি জড়িত রয়েছে মাদক কারবারে। অভিকের পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। তার বোন রোমা আক্তারের জামাই পারভেজ কক্সবাজারের একজন শীর্ষ ইয়াবা কারবারি। রয়েছে চারটি মাদক মামলাও। পৃথক সময়ে বিশাল বিশাল ইয়াবার চালান নিয়ে আটক হয়েছিল পারভেজ। পারভেজের এই ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করে স্ত্রী রোমা আক্তার, শ^শুর জাফর মিস্ত্রি ও শ্যালক সাইফুল ইসলাম অভিক। অভিকের স্ত্রী ও শ^াশুড়িও মাদক কারবারে জড়িত বলে এলাকায় প্রচার রয়েছে। ইয়াবা কারবারের সূত্র ধরেই কিশোর গ্যাং ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে অভিক।

গত ১৬ আগস্ট কক্সবাজার শহরে সেজান খুনের পিছনে হাত রয়েছে ছিনতাইকারি অভিকের। কারণ হিসেবে রয়েছে সাইফুল ইসলাম অভিকের কাছ থেকে ২৫ হাজার টাকা দামের একটি মোবাইল সেট কেড়ে নেন সন্ত্রাসী আবু তাহের। আবু তাহেরের কাছ থেকে সেই মোবাইল সেট উদ্ধার করার জন্য ওই এলাকার আরেক চিহ্নিত ছিনতাইকারি সাহাব উদ্দিনের ছেলে শহিদুল্লাহকে সাথে নিয়ে সাইফুল ইসলাম অভিক সেজানকে খবর দেয়। সেজান এসে আবু তাহেরকে মোবাইল সেট ফেরত দেওয়ায় জন্য চাপ দিলে উভয়ে তর্কাতর্কি ও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আবু তাহের সেজানকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। অভিকের ২৫ হাজার টাকা দামের সেটও ছিনতাই করা বলে জানা গেছে।

এলাকবাসীর সূত্রে জানা গেছে, অভিক বেপরোয়াভাবে চলাফেরা করে। তার রয়েছে ছিনতাইকারির একটি গ্রুপও। প্রতিনিয়ত ঘটনা করে বিভিন্ন এলাকায়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। অস্ত্রসহ আটকও হয়েছিল এই ছিনতাইকারি। সোমবার ১৬ আগস্ট সকালে সেজান খুনের পরও এলাকায় দেখা যায় অভিককে। তবে ওই দিন বিকাল থেকে ছিনতাইকারি অভিক আত্মগোপনে চলে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেজান খুনের মামলার অন্যতম আসামী অভিক। মামলার পর থেকে সে আত্মগোপনে চলে গেছে। অভিক শহরের একজন চিহ্নিত ছিনতাইকারী।

একটি সূত্রে জানা গেছে, হত্যা মামলার পর থেকে অভিক নতুন করে আত্মগোপনে চলে যায়। বিভিন্ন সময় সে তার আত্মীয়র বাড়ি চকরিয়ায় অবস্থান করে গোপনে। সেখান থেকে তাকে কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনাও চলছে তার ঘরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন